রাজধানী ঢাকার ভাটারায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় টাঙ্গাইল (৫) সদর আসনের আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য মোঃ ছানোয়ার হোসেন (৫৪) সহ তিন আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে ডিএমপির ভাটারা থানা পুলিশ।
শনিবার রাত সাড়ে ১১টায় ভাটারা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। রবিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
তাঁদের ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তি জানানো হয়। এছাড়া টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার লতিফপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি জুলহাস মিয়া(৬০)কে ডেভিল হান্ট অপারেশনে রোববার সকালে লতিফপুর গ্রাম থেকে গ্রেফতার করেছে মির্জাপুর থানা পুলিশ। এপর্যন্ত ডেভিল হান্ট অপারেশনে মির্জাপুরে ছাত্রলীগ নেতা সহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান
টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান চলছে। দেশব্যাপী ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায়, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে টাঙ্গাইল পৌরসভার আয়োজনে ও নাগরিক অধিকার সুরক্ষা...







